সোমবার বনধের সমর্থনে বাম সমর্থকরা উলুবেড়িয়ার গরুহাটায় বনধের সমর্থনে কিছুক্ষণ পথ অবরোধ করেন, এরপর বাম সমর্থকরা মিছিল করে ওটি রোড ধরে মিছিল করে গঙ্গারামপুরের উড়াল পুলের উপর দিয়ে 16 নং জাতীয় সড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন,
বাধা পেয়ে বনধ সমর্থনকারীরা জাতীয় সড়কের ডানদিক ধরে নিমদিঘীর মোড়ে আসে এবং পথসভা করেন,
এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিপিএম নেতা গৌতম পুরকাইত, উলুবেড়িয়া পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সাবিরুদ্দিন মোল্লা, অপর্ণা পুরকাইত হহ আরো অনেকে।
বাউড়িয়া জুট মিল ও ফোর্ড গ্লাস্টারের সামনে শ্রমিকরা মিল গেটের সামনে বনধের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেন।
এদিকে জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক ছিল,
অপরদিকে বনধের সমর্থনে বাম সমর্থকরা বাগনান থেকে শ্যামপুর রোডে দেওড়া বাজারে পথ অবরোধ করেন,
শ্যামপুর বাসস্ট্যান্ডে ও বনধের সমর্থনে কিছুক্ষণ পথ অবরোধ করা হয়,
পরে আবার যান চলাচল স্বাভাবিক হয়,
উলুবেড়িয়া শহরে বনধের আংশিক প্রভাব পড়ে,
বনধের সমর্থনে এস ইউ সি আইয়ের পক্ষ হতে বাগনান বাসস্ট্যান্ড সহ একাধিক এলাকায় বনধের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়,
সকালের দিকে বনধছর প্রভাব কিছুটা পড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছুই স্বাভাবিক হয়।







