শিক্ষা সেমিনার ও গুনিজন সংবর্ধনা বারাসাতের মুড়লী আমিনিয়া মাদ্রাসায়।




অল বেঙ্গল মোজাদ্দেদীয়া ওয়ায়েজিন অর্গানাইজেশন ও ইমাম মোয়াজ্জেন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে,বারাসাত  সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসায় অনুষ্ঠিত হয় এক শিক্ষা সেমিনার ও দোয়ার মাহফিল।


  উক্ত সভায় উপস্থিত ছিলেন আমডাঙা  বিধানসভার বিধায়ক রফিকুর রহমান, প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলি, পানিগোবরা দরবার শরীফের পীরজাদা মাওলানা হাসানুজ্জামান, সিরাত সোশ্যাল ওয়েলফারে অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক, কাটিয়াহাট আল হেরা মিশনের ডাইরেক্টর ও শিক্ষক আবু সিদ্দিক খান, উক্ত অর্গানাইজেসনের সভাপতি মুফতি বাকিবিল্লাহ, সহ-সভাপতি মাওলানা নাসিরুদ্দিন মেসবাহ, কোষাধ্যক্ষ মাওলানা বাহারুল ইসলাম,  



 মুড়ালি সিদ্দিকিয়া আমিনিয়া বালিকা মাদ্রাসার সম্পাদক ও সংগঠনের ম্যানেজার আকবর আলি, মাওলানা রেজাউল করিম,স্থানীয় প্রধান নুরুল হক, মুফতি নুরুল ইসলাম, মাওলানা নুরুউদ্দিন, আশিকবিল্লাহ প্রমুখ।  
সভাপতি মুফতি বাকিবিল্লাহ সাহেব বলেন, আমাদের সংগঠনের উদ্দেশ্য হলো সমাজের নানাবিধ কাজ করা ও সৃষ্টির সেবায় নিয়জিত থাকা পাশাপাশি আমাদের ওয়ায়েজীন বক্তাদের নিরাপত্তার ব্যবস্তা করণে সরকারের দৃষ্টি আকর্ষণ করা। এদিন মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, দক্ষিন ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা জেলা থেকে আগত শতাধিক আলেম উলামা ইমাম মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান, পি.ওয়াই.এফ সভাপতি সিয়ামত আলি ও পীরজাদা হাসানুজ্জামান মুফতি নুরুল হক সহ ১০ জনকে সামাজিক কাজের জন্য সংবর্ধিত করা হয়। 



আবু সিদ্দিক খান বলেন, আলেম উলামা নবী (সঃ) এর উত্তরসূরী, সুসংহত ও সুসংগঠিত সমাজ গড়ার লক্ষ্যে আলেমদের অগ্রণী ভূমিকা পালন করা দরকার। এই সংগঠনের ওয়ায়েজীন বক্তরা যদি জলসা জুলুসের মাঝে বেশি বেশি করে সুশিক্ষার কথা তুলে ধরে আপামর জনসাধারণের সচেতন করেন তাহলে একটি সুন্দর সমাজ গঠন হবে।



 ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষারও দরকার। নইলে আমাদের ছেলেমেয়েরা পিছিয়ে পড়বে। সিয়ামত আলি সাহেব বলেন, ভারত বর্ষের সাধারণ নাগরিক যথেষ্ট অস্তিত্বহীনতা ও নিরাপত্তার অভাববোধ মনে করছে। সেক্ষেত্রে আমাদের অত্যন্ত সচেতন হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আনদোলন চালিয়ে যেতে হবে। 
দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...