স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে নদীতে মৃতদেহ লুকিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল স্বামীসহ শ্বশুরবাড়ি লোকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার থানার নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের লক্ষী ঘাট কলোনি এলাকায়। গৃহবধূর নাম মালা বিবি বয়স(২৬) বছর। অভিযুক্ত স্বামী মোজাম্মেল হক। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় বিগত ৮ বছর আগে পুকুরিয়া থানার জুম্মান আলী মেয়ে মালা বিবির সামাজিক মতে বিয়ে হয় ইংরেজবাজার থানার লক্ষী ঘাট কলোনি এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের সাথে। মোজাম্মেল পেশায় দিনমজুর। তাদের দুই কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে বিবাদ লেগে থাকত। মৃত গৃহবধূ পরিবারের অভিযোগ তার স্বামী এলাকার মহিলার সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ে। এই নিয়ে মাঝেমধ্যে মারধর করতো তার স্ত্রীকে।
গতকাল রাতেও অবৈধ সম্পর্কের প্রতিবাদ করলে তাকে মারধোর করে পাশেই কালিন্দী নদীতে মৃতদেহ লুকিয়ে রাখে। মৃত গৃহবধূর মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। খবর দেওয়া হয় ইংরেজবাজার থানার পুলিশ কে। পুলিশ গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাতেই আনে। এই ঘটনার পরে অভিযুক্ত স্বামী মোজাম্মেল হক সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার তদন্তে নেমে পুলিশ গৃহবধূর শাশুড়ি মানোয়ারা বেওয়া ও জা সানোয়ারা বিবি কে গতকাল রাতেই গ্রেপ্তার করে। এই ঘটনার পরে শোকেরর ছায়া নেমে এসেছে মৃত গৃহবধূর পরিবার সহ গোটা গ্রামে। তবে অবৈধ সম্পর্কের জেরে খুন না এর পেছনে কোন অন্য কারণ রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।


