মঙ্গলবার নতুন প্রধান নির্বাচিত হলেন শেখ রজব আলী। দীর্ঘদিন ধরে এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত রজব। মঙ্গলবার নতুন প্রধানকে নিয়ে আনন্দে মেতে ওঠেন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। এদিন উপস্থিত ছিলেন চন্দ্রপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আসপার মিদ্দ্যা, উলুবেড়িয়া উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আবদুল্লাহ সহ অন্যান্যরা। উলুবেড়িয়া উত্তর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শেখ আবদুল্লাহ জানান, মিঠুন বিজেপি করছে। তাই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পঞ্চায়েত সদস্যরা।

