ইয়াবা ট্যাবলেট সহ মালদার দুই পাচারকারীকে গ্রেফতার করল NCB




মালদা:

 গোপন সূত্রে খবর পেয়ে ইয়াবা ট্যাবলেট সহ মালদার দুই পাচারকারীকে গ্রেফতার করল NCB কলকাতা জোনাল ইউনিট। বুধবার গভীর রাতে নিউ টাউন থেকে একটি গাড়ি সহ তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ৩৭৪ গ্রাম ইয়াবা ট্যাবলেট। জানা গেছে ধৃতরা হলো রেজাউল শেখ এবং রশিদ মিয়া। একজনের বাড়ি মালদা জেলার ইংরেজবাজার থানার কৃষ্ণপুর এবং অপরজনের বাড়ি নরেন্দ্রপুর এলাকায়। 



জানা গেছে মালদা থেকে একটি গাড়ি করে কলকাতায় স্থানীয় বাজারে ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। ঠিক সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে NCB কলকাতা জোনাল ইউনিট নিউ টাউন এলাকায় হানা দিয়ে তাদের গ্রেফতার করে। জানা গেছে বৃহস্পতিবার ধৃত দুই জনকে বারাসত আদালতে পেশ করা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...