আগামী ১৬ই আগস্ট থেকে শুরু হবে পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত লক্ষীর ভাণ্ডার প্রকল্প।
তার প্রাক্কালে শ্যামপুর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে এস সি, এস টি সার্টিফিকেট ও ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করতে মানুষের দীর্ঘ লাইন নজরে পড়ার মতো। বৃষ্টি এবং চড়া রোদ উপেক্ষা করে কদিন ধরেই চলছে এই জমায়েত।