ভ্যাকসিন নিতে রাত নটা থেকে লাইনে দাঁড়িয়ে




সুবল গোপ,, উত্তর দিনাজপুর:-

 ভ্যাকসিন নিতে রাত নটা থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেন চোপড়ার কাচাকালি স্বাস্থ্য কেন্দ্রে । অবশেষে ভ্যাকসিন নিতে পেরে সারারাতের ক্লান্তি ভুলে স্বস্তিতে বাড়ি ফিরলেন এলাকার মানুষ। উল্লেখ্য সম্প্রতি চোপড়া এলাকায় ভ্যাকসিন নিতে গিয়ে বারবার ফিরে গিয়ে অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন ভ্যাকসিন এর জন্য। তাই শুক্রবারে যাতে আর ফিরে যেতে না হয় যার জন্য রাত নটা থেকেই বহু মানুষ লাইনে দাঁড়িয়ে পড়েন চোপড়ার কাচাকালী সু স্বাস্থ্য কেন্দ্রে । 



জানা যায়, এদিন এই কেন্দ্রে১৫০  জন  প্রথম ডোজ, এবং ৫০ জনকে  দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হয় । ভ্যাকসিন কেন্দ্রে রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পুলিশি তদারকি থাকায় শান্তিপূর্ণভাবে ভ্যাকসিন এর কাজ সম্পন্ন হয়েছে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...