পাঠচক্রের উদ্যোগে নজরুল স্মরণ




বারাগোহাল নজরুল পাঠচক্রের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম প্রয়াণ দিবস পালিত হল। বিভিন্ন বয়েসের ছেলে মেয়েদের গান ও অাবৃত্তির মধ্য দিয়ে বিদ্রোহী কবিকে শ্রদ্ধা নিবেদন করা হয়। নজরুলের বর্ণময় জীবনে বিভিন্ন দিক - বিভাগের উপর আলোচনা করেন উদ্যোক্তারা।



 অন্যায়, অত্যাচার ও মিথ্যার বিরুদ্ধে কবির আজীবন  সংগ্রামের বিভিন্ন কাহিনি তুলে ধরেন বক্তারা। মুস্তাকিম মোল্লা বলেন বর্তমান পরিস্থিতিতে নজরুলের মত মানুষদের বড় প্রয়োজন। জাতিদাঙ্গা ও সাম্প্রদায়ি হানাহানি  রোধে নজরুলের কবিতা গান প্রবন্ধ অভিভাষণ আজও সমান ভাবে প্রাসঙ্গিক বলে মন্তব্য করেন মুবাইদুল ইসলাম।



 একটা জাতপাত, সাম্প্রদায়িকতা ও কুসংস্কার মুক্ত কল্যাণমূলন দেশ গঠনের জন্য যুব সমাজকে নজরুলে রচনা পঠের  অনুরোধ জানান সংস্থার সম্পাদক এম এম আব্দুর রহমান। 



পাঠচক্রের পক্ষ থেকে একটি নজরুল বিষয়ক বিশেষ স্মারক সংখ্যা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...