একাধিক এলাকায় জলমগ্ন, আমতা, উদয়নারায়নপুর,




গত কয়েক দিনের প্রবল বর্ষণ ও ডিভিসির ছাড়া জলে দামোদর নদের পশ্চিম তীরের বাঁধ ভাঙে ও উপছে হাওড়া জেলার উদয়ণারায়নপুর ব্লক থানা ও বিধানসভার নয়টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছে সেই সঙ্গে আমতা দুই নম্বর ব্লকের জয়পুর থানার আমতা বিধানসভার চোদ্দটি গ্রাম পঞ্চায়েতের বদ্বীপ অঞ্চল ভাটোরা,ঘোড়াবেড়িয়া চিৎনান সম্পূর্ন বিদ্ধস্ত,



 বিপর্যস্ত জনজীবন বিপন্ন হয়ে পড়েছে, সেই সঙ্গে বিনলা কৃষ্ণ বাটি,থলিয়া,অমরাগড়ি,ঝিখিরা,ঝামটিয়া সর্ট কার্ট চ‍্যনেলের উত্তর পশ্চিম অংশ বন‍্যা কবলিত এলাকায় পরিনত হচ্ছে ক্রমশঃ, অপরদিকে জয়পুর,কাশমলি,খালনা, গাজীপুর, তাজপুর,কুশবেড়িয়া,নওপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল নিকেশ হতে না পেরে ,নদ নদী খাল বিল ডোবা ভর্তি থাকায় জলমগ্ন হয়ে আছে।



 এলাকার গ্রামীণ নানান ধরনের পথঘাট,   ধান বীজতলা, পুকুরের মাছ পাট,ধান,শাক  সবজি ও নিচু এলাকাগুলো র মাটির ও নিম্ন মানের ঘর বাড়ির  ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে চলেছে,, কয়েকটি রুটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, উদ্ধার ও ত্রাণ বিতরণ করা চলছে পূর্ণ ভাবে,,, বেশ কয়েকটি বাঁশের সাঁকো ও কাঠের সেতু বিদ্ধস্ত বিপর্যস্ত জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে নিঁচু এলাকা থেকে উদ্ধার করে বিভিন্ন ত্রাণ শিবিরে  আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ গৃহপালিত প্রাণী কৃষি ক্ষেত্র প্রাণী  বিচরণ      ক্ষেত্র প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে।



 প্রশাসনের আধিকারিকদের তৎপরতা চালাচ্ছে। এলাকা ঘুরে এসে কয়েকটি চিত্র তুলে ধরা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...