রেলের সাধারণ অভিযোগের হেলপ্লাইন কে এবার মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য ব্যবহার করারসিদ্ধান্ত




রেলের সাধারণ অভিযোগের হেলপ্লাইন কে এবার মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য ব্যবহার করারসিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। এই নতুন পরিষেবার নাম দেওয়া হয়েছে মেরি সাহেলি। রেলের হেলপ্লাইন 139 যে নাম্বারে রেল যাত্রীরা ফোন করলে সাধারণত কোন অভিযোগ থাকলে রেল নিরাপত্তা কর্মীরা বিষয়টি তৎক্ষণাৎ দেখে। তবে এইবারে রেল দপ্তরের এই নতুন উদ্যোগ জার নাম দাওয়া হয়েছে মেরে  সেহেলি যেখানে দূরপাল্লার ট্রেন গুলি যখন স্টেশনে ঢুকে তখনই রেলের মহিলা নিরাপত্তারক্ষীরা প্রতিটি ট্রেনে উপস্থিত হয় মহিলা যাত্রীদের কাছে সরাসরি পৌঁছিয়ে তাদের কোন রকম সমস্যা রেল সফর করার  সময় হচ্ছে কিনা সেটা সরাসরি জানাবে।
পাশাপাশি মহিলা যাত্রীদের কে সচেতনতা করাও তাদের একটি লক্ষ্য।
এই পরিষেবা চালু হওয়ার ফলে। মহিলাদের রেল যাত্রা আরো বেশি সুরক্ষিত ও নিরাপদ হবে বলে দাবি রেল কর্তৃপক্ষের।
মালদা রেলওয়ে ডিভিশন এর আরপিএফ এর কমান্ডেট রাহুল রাজ জানান আরপিএফ  মহিলা কর্মীরা সাধারণভাবে রেলের যাত্রী সুরক্ষার বিষয় নিয়ে তারা কাজ করে চলেছেন।  সারা ভারত এর  সাথে জুড়ে মালদা ডিভিশন এও  রেল দপ্তরে তরফ থেকে মেরি শেহেলি নামে একটি পরিষেবা আমরা দিয়ে থাকছি।  সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রেল চলাচল করার সময় কোন মহিলা যাত্রী যদি কোনো অসুবিধায় পড়ে তাহলে তারা অনেক সময় রেলের পুরুষ নিরাপত্তা কর্মীদের কে বলতে চান না ।সেক্ষেত্রে রেল দপ্তর মনে করেছে রেলে নিরাপত্তার ক্ষেত্রে মহিলা কর্মীরাও থাকবে । তাই রেল চলাচলের সময় কোন মহিলা অসুবিধায় পড়লে ।   হেল্পলাইন নাম্বার ওয়ান 139 ফোন করলেই রেলের নিরাপত্তা মহিলা কর্মীরা দের টিম মেরি শাহেলি তারা সেই মহিলা যাত্রীর কাছে গিয়ে পৌঁছে যাবে এবং তার সমস্যার সমাধান করবে। 
মালদা টাউন স্টেশনে দূরপাল্লার গাড়ি গুলিতে আমরা প্রতিনিয়ত  আরপিএফ এর মহি‌লা কর্মীরা মহিলা যাত্রীদের সাথে গিয়ে কথা বলেন তাদেরকে সচেতনতা করা হয়।


রেল দপ্তরের এই প্রচেষ্টা চালু হওয়ার পরে রেল পুলিশ অনেক ইতিমধ্যেই সাফল্য পেয়েছে।
মালদা রেলওয়ে ডিভিশন ইতিমধ্যেই এই পরিষেবা চালু করে দু'মাসের মধ্যে দুটো ঘটনায় ভালো সাফল্য পেয়েছে  আরপিএফ মহিলা কর্মীরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...