ধারালো অস্ত্রের আঘাতে খুন হলো এক ব্যাক্তি



রাতের অন্ধকারে ধারালো অস্ত্রের আঘাতে খুন হলো এক ব্যাক্তি। 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত্রি দশটা নাগাদ বলরামপুর থানার ঘাটবেড়া - কেরোয়া অঞ্চলের তিলাই গ্রামে।মৃতের নাম দয়াল রাজোয়াড় বয়শ ৩৫।পেশায় রাজমিস্ত্রী।



 মৃতের কাকা রবি রাজোয়াড় জানিয়েছেন,দয়াল এদিন কাজ সেরে বাড়ি ফিরেছিল তারপর রাত্রি বেলা পুকুরে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়েছিল।

রাত্রি ১০ টা নাগাদ গ্রামের একটি ক্লাবের সামনে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে গ্রামের কয়েকজন যুবক।খবর পেয়েই পরিবারের লোকজন ঐ অবস্থায় বাঁশগড় গ্রামীন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।




মৃতের ছেলে হেমন্ত রাজোযাড় বলেছেন,পেটে ধারালো অস্ত্র দিয়ে মেরেছে। কে বা কারা ছিল তা জানা যায়নি।শুক্রবার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের নিয়ে যান।

এই ঘটনায় পুলিশের প্রাথমিক অনুমান ত্রিপাক্ষিক সম্পর্কের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...