উচ্ছমাধ‍্যমিক পাশকরা ছাত্রছাত্রীদের গাছ বিতরন,শ‍্যামপুর





বিশ্ব পরিবেশের শান্তি ও ভারসাম্য বজায় রাখার জন্য বিশ্ব পরিবেশ দিবসে স্বপ্নের শহর শ্যামপুর হাওড়াবাসী ফেসবুক গ্রুপ যে বৃক্ষ রোপনের অঙ্গীকার করেছিল তার চতুর্থ পর্যায় অতিক্রম করল আজ। বৃষ্টি ও নিম্নচাপের মধ্যেও সব প্রতিকূলতা কাটিয়ে পৌঁছে যায় শ্যামপুরের গুড়েপোল হাইস্কুলে এই স্বপ্নের শহর শ্যামপুর হাওড়া বাসী গ্রুপের সদস্যরা, 



শ‍্যামপুরের গুড়েপোল হাই স্কুলের 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা ছাত্র ছাত্রীদের প্রথমে হাতে তুলে দেয়া হলো গাছ, তার সঙ্গে ডায়েরি ও পেন। স্বপ্নের শহর শ্যামপুর হাওড়া বাসী ফেসবুক গ্রুপ গাছ লাগানোর সাথে গাছ সংরক্ষণের ওপর সবার আগ্রহ বাড়ে, সেই জন্য এক বছর পরে যার গাছ যত বেশি ভালো যত্ন নেবেন ওই ছাত্র-ছাত্রীকে স্বপ্নের শহর শ্যামপুর হাওড়াবাসী ফেসবুক গ্রুপে তরফ থেকে পুরস্কৃত করা হবে। 



আজকের এই বৃক্ষরোপন কর্মসূচী তে উপস্থিত ছিলেন গুড়েপোল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত মন্ডল মহাশয় , এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক তারাপদ হালদার, সুচন্দন সামন্ত, সমিরন নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষিকা সোমা মান্না, আর্জুবান খাতুন, পারমিতা চক্রবর্তী এছাড়াও স্কুলের অনেকেই উপস্থিত ছিলেন। 



স্বপ্নের শহর শ্যামপুর হাওড়া বাসী ফেসবুক গ্রুপের উপস্থিত ছিলেন সম্পাদক রেহানা খাতুন,এডমিন শুভঙ্কর জানা,মানস মাইতি, প্রীতম পারুই, সত্যজিৎ পারুই, সেখ জাহির আব্বাস,সৌমেন ঘোড়া সহ আরো অনেকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...