গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল দুই কিশোরীর




গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল দুই কিশোরীর। তবে সঙ্গে স্নান করতে নামা আরও দুই কিশোরীকে জীবিত অস্থায় উদ্ধার করা গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ভূতনির উত্তর হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুটোনটোলায়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। তলিয়ে যাওয়ার পর স্থানীয় বাসিন্দারাই নৌকা নিয়ে দু'জনকে জীবিত ও দু'জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভূতনি থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃত দুই কিশোরীর নাম খুশি মাহাতো (১০) ও ফাগনি মাহাতো (১৩)। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে মালদা মেডিকেলে। জীবিত উদ্ধার করা দুই শিশুর নাম ফুলকুমারি ও কিরণ মাহাতো। জানা গিয়েছে, এদিন দুপুর বারোটা নাগাদ বাড়ির কাছে কালুটোনটোলা ঘাটে স্নান করতে নামে চারজন শিশু ও কিশোরী। জলের তোড়ে চারজনই তলিয়ে যায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...