পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মাইতির স্বামী সন্তোষ মাইতি পঞ্চায়েত দপ্তরে এক ঠিকাদারের কাছ থেকে ঘুস নেওয়ার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। যাকে ঘিরে আলোড়ন তৈরী হয়েছে জেলার রাজনৈতিক মহলে। এই ভাইরাল ছবিতে শুধু পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী নয় ছবি দেখা গেছে বন ও ভুমি দপ্তরের কর্মাধ্যক্ষ রাবিয়া বিবির স্বামী মুকুলেশ্বর রহমানকেও। এছাড়া অন্যান্য সদস্যদের ছবি দেখা গেছে।
যদিও এমন ছবি সত্যতার কথা স্বীকার করে পঞ্চায়েত সমিতির স্বামী সন্তোষ মাইতি জানান এই ছবিটি পুরোন। রাজ্যের মুখ্যমন্ত্রী গত বছর মালদায় এসেছিলেন। তখন গাড়ি ভাড়া বাবদ টাকাটি নেওয়া হয়। যিনি টাকা দিচ্ছেন চাঁদা বাবদ সেই টাকা দিচ্ছেন। কোন কাজের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য নয়। তবে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু সদস্য তার বিরুদ্ধে বিরোধিতা করার জন্য এমন অপ্রচার করছেন।
জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের চরিত্র এমনই। এমন ছবি ও ঘুষ খাওয়ার তথ্য অনুসন্ধান করলে প্রচুর পাওয়া যাবে। জেলা তৃণমূল কংঘ্রেসের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন এমন কাজ অত্যন্ত গর্হিত কাজ। প্রশাসনের উচিত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার।

