এই দিন তারা নাওদা বোর্ড প্রাথমিক বিদ্যালয় সারাদিন ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করে। এই শিবিরে শ্যামপুর ও বাগনান থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত 40 জন ছাত্র-যুব রক্ত দান করেন।
শিবিরের উদ্যোক্তারা প্রত্যেক রক্তদাতার হাতে সারক স্বরূপ একটি করে গাছের চারা তুলে দিয়ে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর প্রয়োজনীয়তাকে প্রাঞ্জল ভাবে ফুটিয়ে তোলেন।
শিবিরের প্রধান অতিথি ছিলেন নাওদা নারায়নচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহ শিক্ষক শ্রী আনন্দ ঘোষাল মহাশয় আজকের এই স্বার্থপর দুনিয়ায় আয়োজকদের এই মহতি উদ্যোগকে ভূয়সী প্রশংসা করে বর্তমানে করোনা পরিস্থিতিতে রক্তদানের গুরুত্ব কে জনগণের মধ্যে প্রসারিত করার বার্তা রেখে যান।



