সুদীপ ঘোষ, ঝাড়গ্রাম
ত্রিপুরায় তৃনমূল কংগ্রেসের কর্মীদের ওপর হামলার প্রতিবাদ ধিক্ষার ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর১ নম্বর ব্লকে। তৃনমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর ত্রিপুরায় হামলায় প্রতিবাদে এইদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকে বিরাট প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এইদিন প্রতিবাদ মিছিল চলে বেশ কিছু সময় ধরে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মু , ব্লক সভাপতি হেমন্ত ঘোষ,ব্লক সহ সভাপতি সনদ দাস, ব্লক সাধারণ সম্পাদক রঞ্জিত মহাকুল, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক লোকেশ কর, ব্লক কৃষাণ ক্ষেতমজুরের সভাপতি গৌতম বারিক, যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক ও যুব সহ সভাপতি স্বপন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
তাদের বক্তব্য তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানো অত্যন্ত নিন্দানীয়। ত্রিপুরায় গনতন্ত্র নেই এমনটাই দাবি করেন অনেক তৃণমূল সমর্থন কারি। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমর্থক দেবাংশু ভট্টাচার্য ও সুদীপ রাহার ওপর ও হামলা চালানো হয়। এই ঘটনাটি ঘিরে তৃণমূল কংগ্রেসের একাধিক মহলে নিন্দা করা হয়। সেই মতোই আজ ঝাড়গ্ৰামে তৃণমূল কংগ্রেসের সমর্থক কারিরা প্রতিবাদে ঝড় তোলে।।।

