স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে কাঁথি মহকুমা শাসকের করনে ডেপুটেশন দিল ইণ্ডিয়ান ইউনিটি সেন্টার (আই ইউ সি)।
মহকুমা শাসকের পক্ষে ডেপুটেশন গ্রহন করেন ডেপুটি ম্যাজিস্টেট মণিকুন্তলা বিশ্বাস। ডেপুটেশনে উপস্থিত ছিলেন কাজী কামরুজ্জামান, রামপ্রসাদ ঘোড়াই, সৈয়দ মনিরুল হক, বিশ্বনাথ দাস, তরুন মন্ডল, এম এম আব্দুর রহমান, সুব্রত দাস সহ আরও নেতৃবৃন্দ।
ডেপুটেশনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য দিন ক্ষণ তারিখ জানাতে সরকারের প্রতি দাবি রাখা হয়।
ডেপুটেশনে আরও দাবি জানানো হয় -
ছাত্র ছাত্রীদের মন ও স্বাস্থ্য ধ্বংসকারী সব রকম অনলাইন গেম নিষিদ্ধ করতে হবে।
বিগত দেড় বছরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষা ব্যবস্থায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরনের ব্যবস্থা করতে হবে।



