সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনান ট্রাস্টের প্রতিনিধি দল উত্তরবঙ্গ মালদা সুজাপুরে সাদিয়া সিদ্দিকার বাড়িতে সংবর্ধনা দিতে চলে যায়। প্রতিনিধি দলে ছিলেন, সিরাতের রাজ্য সভাপতি ও কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির সম্পাদক হাজি আকবর আলি, রাজ্য সম্পাদক, শিক্ষক, মিশনের ডাইরেক্টর আবু সিদ্দিক খান, সিরাতের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সভাপতি, মিশনের চেয়াম্যান মাসউদুর রহমান, সহ সম্পাদক মোস্তাকিম মন্ডল, মালদা জেল সম্পাদক নাসিমুল হক নাসিম, বিশিষ্ট সমাজসেবী মোঃ শাফিউল ইসলাম, আবু বকর সরদার প্রমুখ।
রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান বলেন, সাদিয়া সিদ্দিকা, মালদহ সুজাপুর নিবাসী মহম্মদ রুহুল ইসলামের মেয়ে, এবছর পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের হাই মাদ্রাসা পরীক্ষার্থী ছিল।
রাজ্যের মধ্যে এককভাবে ৬৯৭ পেয়ে প্রথম স্থান অধিকার করে। সাদিয়া সুজাপুর নয়মৌজা সুবহানিয়া হাই মাদ্রাসার আগাগোড়াই মেধাবী ছাত্রী। আমরা সূদুর দক্ষিণবঙ্গ বসিরহাট থেকে এসে সাদিয়ার দুয়ারে পৌঁছানোর একমাত্র কারণ, তার সাফল্যের স্বীকৃতি দিয়ে উৎসাহ বাড়ানো।
মাসউদুর রহমান সাদিয়াকে 'আগামীতে কি হতে চাও? জিজ্ঞেস করলে সে বলে আমি ডাক্তার হতে চাই, গাইনো ডাক্তার হয়ে সমাজের সকল সম্প্রদায়ের মানুষেমানুষের উপকার করবো। সর্বপরি মানুষের পাশে দাঁড়াবো।
তার হাতে, সিরাতের শংসাপত্র, পুস্তক, পেন, ফাইল, মিষ্টি সহ কিছু নগদ অর্থ প্রদান করা হয়। তার পিতা রুহুল ইসলাম সিরাত পরিবারকে ধন্যবাদ জানান।




