একাধিক দাবিতে মশাল মিছিল করলো বিজেপির যুব মোর্চা,




রাজ্যে ভোট পরবর্তী হিংসা এবং ভ্যাকসিন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সোমবার সন্ধ্যায় মালদা শহরে মশাল মিছিল করল বিজেপি যুব মোর্চা। এদিন যুব মোর্চার এই মশাল মিছিল নেতাজি মোড় থেকে শুরু হয়ে মালদা শহর পরিক্রমা করে। জেলা যুব মোর্চার নেতৃত্বদের পাশাপাশি মিছিলে অংশ নিয়েছিলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। 



মালদা জেলা যুব মোর্চার সভাপতি শুভঙ্কর চম্পটি বলেন, তৃণমূল সরকারের রাজত্বে  রাজ্যজুড়ে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে। বিজেপি কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে। ভ্যাকসিন নিয়ে দুর্নীতি চলছে এরই প্রতিবাদে এদিন সন্ধ্যায় আমাদের মশাল মিছিল মালদা শহর পরিক্রমা করল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...