শুক্রবার রাতে শোকার্ত ওই পরিবারের মিলকির বাজারটুলির বাড়িতে গিয়ে দেখা করেন জেলা তৃণমূলের নবনিযুক্ত সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী, দলের জেলা কমিটির চেয়ারম্যান তথা রতুয়া বিধায়ক সমর মুখোপাধ্যায়, জেলা নেতৃ প্রতিভা সিংহ সহ অনেকে।
জেলা সভাপতি জানিয়েছেন, এই যুবকের মৃত্যুর ঘটনায় আমরা শোকাহত। পরিবারের পাশে আমরা আছি।


