ঘাটাল বন্যা পীড়িত মানুষদের মধ্যে খাদ্য দ্রব্য বিতরন

প্রায় প্রতিবছর অতি বৃষ্টির ফলে ,শীলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ঘাটালের বিস্তীর্ন এলাকা,


 এবছর ও তাই হয়,গত ইংরেজি ২ রা আগস্ট ২০২১, খবর আসে শীলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় ঘাটাল পৌরসভা । 


সেদিন থেকেই পরিকল্পনা শুরু হয় ঘাটালের বন্যা পীড়িত মানুষের কাছে কিছু সাহায্য পৌঁছে দেওয়ার। 



গত ১৫ ই অগাস্ট "পিন্ড অফ পিস ফাউন্ডেশন"ও "সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটি" এবং "মিরর অফ আইডেন্টিটি" ও হোপ ফাউন্ডেশনের যৌথ উদ্দ্যেগে ঘাটালের পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এর প্রায় ১১টি গ্রামের ২৫০এর অধিক বন্যা পীড়িত পরিবারের কাছে আমরা সাহায্য পৌঁছে দিই ।



ভাগীরাথপুর ফুটবল মাঠ এবং চকলছিপুর হাই মাদ্রাসা তে খাদ্য দ্রব্য বিতরণ সভা অনুষ্ঠিত হয় ।

এছাড়াও সমস্ত সাহায‍্যকারীদের দের জানানো হয় অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।



 "সমাজবন্ধু ওয়েলফেয়ার সোসাইটির" মূল উদ্যোক্তা শাহিন মন্ডল ও নাফিসা বেগম জানান যে, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "পিন্ড অফ পিছ ফাউন্ডেশন" থেকে শেখ সাঁজারুল হক, মোঃ আরমান, মেহতাব আহমেদ ও সঞ্জু রহমান, এবং "মিরর অফ আইডেন্টিটি" থেকে ৭ জন উপস্থিত ছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...