রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে এম.এ. তে প্রথম সোহানাকে সংবর্ধনা সিরাতের




উত্তর ২৪ পরগনা কালিনগরের সোহানা পারভীন, এবার বাংলা এম. এ. তথা স্নাতকোত্তরে  পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে।



 পেয়েছে ১২০০-র মধ্যে ৮৫৩ অর্থাৎ ৭১.০৮ শতাংশ। গতকাল রেজাল্ট জানতে পারার সাথে সাথে এলাকায় খুশির হাওয়া বইতে থাকে। সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমির ডাইরেক্টর আবু সিদ্দিক খান বলেন, আমরা  খবর পেতেই পরের দিন তার বাড়িতে শুভেচ্ছা জানাতে উপস্থিত হই।আমাদের প্রতিনিধি দলে ছিলেন, সিরাতের অফিস সেক্রেটারী, সাজ্জাদ আলি, সদস্য সেখ আজহারউদ্দীন, সেখ আফ্রিদি, শিক্ষিকা এরিনা খানাম প্রমুখ।  



সোহানার পিতা মাহবুবুর রহমান ও মাতা নাজমা খানম বলেন, মেয়ে আগাগোড়াই পড়াশোনায় ভালো। যথেষ্ট উল্লেখযোগ্য রেজাল্ট করেছে, আমরা মেয়ের এই সাফল্যে দারুণ ভাবে খুশি।  সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান সাফল্যের পিছনে কার অবদান সবচেয়ে বেশি এবং পরবর্তী লক্ষ্য কি? জিজ্ঞেস করতেই তার উত্তরে, সোহানা বলেন, আমার সাফল্যের পিছনে সবচেয়ে বেশি অবদান আমার মায়ের, তারপর আমার পিতা ও শিক্ষকদের।




 আর সর্বদাই অনুপ্রেরণিত করতেন আমার খালামা  এরিনা খানাম। আমি নেট এবং সেট দিয়ে পি.এইচ.ডি করে অধ্যাপনা করতে চাই। পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে সামাজিক কাজ করতে চাই। 
আবু সিদ্দিক খান, বলেন আমারা কখনো উত্তরবঙ্গ, কখনো দক্ষিনবঙ্গ ছুটে চলেছি এবছর যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা বোর্ডে রাজ্যের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে আমরা তাদের বাড়িতে গিয়ে সাফল্যের স্বীকৃতি  জানানোর পাশাপাশি উৎসাহ,উদ্দীপনা  বাড়ানোর কাজ করে যাচ্ছি সাধ্যমত।  আগামীতে আমাদের নানাবিধ কাজের পাশাপাশি এই কাজও অব্যহত থাকবে ইনশাআল্লাহ। সোহানা আগামী প্রজন্ম ছাত্রছাত্রীদের মডেল। আমরা দোয়া করি সোহানা আরো ভালো রেজাল্ট করুক। পিতামাতার স্বপ্ন পূরণ করুক। 
সোহানার শিক্ষক, অধ্যাপক ড. তৌহিদ হোসেন বলেন, সোহানা পারভীন আমার ছাত্রী, আমাদের নববারাকপুর প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়ের গর্ব।  অনার্সেও প্রথম হয়েছিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে। 
নিজের ক্ষমতা দুআনা বলেই পরম করুণাময় এরকম কিছু ছেলেমেয়ে পাঠিয়ে দেন আমার দুয়ারে। কৃতজ্ঞতায় জল আসছে চোখে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...