শিক্ষা প্রতিষ্ঠান চালুর দাবিতে এস আই ও,

"শিক্ষাই জাতির মেরুদণ্ড, তবুও শিক্ষাঙ্গন কেন বন্ধ?" 



 এই শিরোনামকে সামনে রেখে SIO পশ্চিমবঙ্গ সারা রাজ্য ব্যাপি কর্মসূচি নিয়েছে ১৬-৩০ শে আগষ্ট। তারই অংশ হিসেবে হাওড়া জেলার পক্ষ থেকে ১৫ ই আগস্ট "থাকবো না আর ঘর বন্দি,মাড়াবো এবার স্কুলের গন্ডি" শিরোনামকে সামনে রেখে কিছু কর্মসূচি ঘোষণা করে। তারই অংশ হিসেবে উলুবেড়িয়া ব্লকের পক্ষথেকে জাতীয় পতাকা উত্তোলন ও শহিদদের স্মরণে কিছু আলোচনা হয় এবং শেষে স্কুল খোলার দাবিতে ছাত্রদের নিয়ে একটি মৌণ মিছিল বের হয় সমরুক হাটে। 



 এই অনুষ্ঠানে প্রায় ৭০ জন ছাত্র ছাত্রী এবং একাধিক শিক্ষক মহাশয়গন উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ছাত্র সংগঠন SIO র হাওড়া জেলার সম্পাদক মন্ডলীর সদস্য জুবায়ের আহসান, ব্লক সভাপতি মঞ্জুর আলম, সম্পাদক ইউসুফ মোল্লা এবং সম্পাদক মন্ডলীর সদস্য আকতার আলি ও রাফাত হোসেন, জেলা কমিটির প্রাক্তন সদস্য সেখ আলিশাহ ও সমাজসেবী জনাব আক্কাস আলী। একই সিরোনামে কুলগাছিয়া এবং নিমদিঘিতে পৃথক পৃথক অনুষ্ঠান হয়। 


 অনুষ্ঠান গুলোতে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্কুল খোলার দাবিতে মিছিল বের হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য সেখ আমিরুল ইসলাম ও খালিদ মাহমুদ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...