চোপড়ার পাগলি গছে রক্তদান শিবির মঙ্গলবার




সুবল গোপ,
 চোপড়া, উত্তর দিনাজপুর:- 

উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের পাগলি গছ নবশক্তি ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় । এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শরৎচন্দ্র এসএসকে মাঠে ।



 শিবিরে উপস্থিত ছিলেন আয়োজক ক্লাবের সম্পাদক সুকান্ত বিশ্বাস সভাপতি সমীর বিশ্বাস,কনক লাল মহন্ত এবং বিশিষ্ট সমাজসেবী বাপন দাস । মোট ৫০ ইউনিট রক্ত সংগ্রহ হয় । সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে পাঠানো হয়।



করোনা কালে ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...