রাজনৈতিক নেতারাই ধর্মীয় বিভাজন তৈরি করে ফায়দা তোলেঃ রুহুল আমিন





নিজস্ব সংবাদদাতা, হলদিয়াঃ

রাজনৈতিক ব্যক্তিত্বরাই ধর্মীয় উস্কানি তৈরি করছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করলেন আইমা-র প্রতিষ্ঠাতা সৈয়দ রুহুল আমীন।রবিবার থেকে গরীব মানুষকে  রাজ্যের বিভিন্ন জায়গায় বিনামূল্যে আনাজপাতি ও মাছ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।এই কর্মসূচী আপাতত কয়েকটি এলাকা য় চলছে।এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি ধর্মীয় উস্কানী দেওয়ার জন্য রাজনৈতিক নেতাদের দায়ী করেন।এছাড়া "আইমা " কাজ হল দুঃস্থ মানুষের পাশে থাকা বলে ও জানান তিনি। এদিন তিনি বলেন,"যে যেখানে সংখ্যায় কম সে সেখানে মাইনোরিটি।
আইমা র জন্য হয়েছিল বাবলু জুলফি বলে একজন দলিত মানুষকে হত্যা করা হয়েছিল।তাদের পাশে তখন কেউ দাঁড়ায় নি।আমরা ছিলাম।সেখান থেকেই তৈরি হয় আইমা।কোভিড পরিস্থিতিতে ৭৫ হাজার পরিবারকে রেশন দেওয়া হয়েছে বলে দাবি করেন আইমা প্রধান।



এবার জেলায় জেলায় বিনামূল্যে খোলা বাজারের ব্যবস্থা করার কাজ চলছে। রাজনৈতিক নেতারাই ধর্মীয় বিভাজন তৈরি করে ফায়দা তোলে।গ্রাউন্ড লেবেলে কোন সাম্প্রদায়িকতা নেই বলে ও মন্তব্য করেন তিনি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...