৪ হাজার ২০০ বোতল ফেনসিডিল সহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ




মালদা,  ৯ আগস্ট : 

 ৪ হাজার ২০০ বোতল ফেনসিডিল সহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করলো ইংরেজবাজার থানার পুলিশ।  এই ঘটনায় পুলিশ উত্তরপ্রদেশের একটি লরি আটক করেছে। ওই লরির মধ্যেই বিপুল পরিমাণ ফেনসিডিলগুলি লুকিয়েই গোপনে সীমান্তের ওপারে পাচার করার পরিকল্পনা নিয়েছিল এমনটাই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ।




শনিবার গভীর রাতে  মহদিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই অভিযান চালায় পুলিশ।
 সোমবার ধৃতদের মালদা আদালতে পেশ করে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...