নিয়োগের দাবিতে বিক্ষোভ, মালদা




ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগের দাবিতে বৃহস্পতিবার দুপুরে মালদা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে বিক্ষোভ দেখানো ডিএলএড প্রশিক্ষিত কর্ম প্রার্থীরা। তাদের বক্তব্য, ২০১৪ সালে ডিএলএড প্রশিক্ষিতদের নিয়োগ করার কথা ছিল কিন্তু করা হয়নি। পরবর্তীতে মুখ্যমন্ত্রী বলেছিলেন তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ করা হবে কিন্তু কিছুদিন আগে প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে শিক্ষক পদে নিয়োগ হল সেখানে অনেক ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তরা চাকরি পাননি। 




ডিএলএড প্রশিক্ষিতদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের দাবিতে স্মারকলিপি দেওয়া হলো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের কাছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...