দুয়ারে সরকার পরিদর্শনে মহকুমা শাসক,



মালদা-‌

রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হলো ইংলিশ বাজার পৌরসভা ২২ নম্বর ওয়ার্ডে। সাধারণ মানুষের সুবিধের জন্য মানুষের ভিড় এড়াতে দুটি পৃথক জায়গায় কর্মসূচির আয়োজন করা হয়। একটি হিন্দি প্রাইমারি স্কুল এবং অন্যটি রেলওয়ে গার্লস হাই স্কুল। 



সকলে যাতে সঠিকভাবে পরিষেবা পান সেদিকে নজর রাখতে মঙ্গলবার দুপুরে উপস্থিত ছিলেন মহকুমা শাসক সুরেশকুমার রানো, ইংলিশ বাজার তৃণমূল কংগ্রেস টাউন সভাপতি নন্দু তিওয়ারি-‌সহ অন্যরা।
 কোভিড বিধি মেনে এদিন সুষ্ঠুভাবে দুয়ারে সরকার কর্মসূচি সম্পন্ন হয়। লক্ষ্মীভণ্ডার ও স্বাস্থ্যসাথী প্রকল্পে তুলনামূলক ভিড় ছিল চোখে পড়ার মতো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...