ত্রাণ নেওয়ার জন্য প্রচুর মানুষের সমাগম হয়েছিল এবং ত্রাণ নেওয়ার প্রতিযোগিতায় মানুষেরা ধাক্কাধাক্কি শুরু করে দেয়!
যদিও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের সহযোগিতায় ত্রাণ সুস্থভাবে দেওয়া হয়! একজন বৃদ্ধা মহিলাকে শেখ ইব্রাহিম ওরফে মহাবীর ত্রান দেওয়ার সময় তিনি কেঁদে ফেললেন, বললেন আমরা বিধায়কের কাছ থেকে এই প্রথম ত্রাণ পেলাম!
বিধায়ক ইদ্রিস আলীর সঙ্গে ছিলেন, ভগবানগোলা দু'নম্বর ব্লকের সভাপতি আবদুর রউফ, তৃণমূল কংগ্রেস নেতা মিল্টন, মহাবীর প্রমূখ।
উল্লেখ থাকে আজকের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান এস ডি ও সুদীপ ঘোষ, এসডিপিওবিক্রম জি, বি ডি ও ওয়াসিত খান, রানিতলা থানার ওসি অরিন্দম দাস, উল্লেখ থাকে তাদের সঙ্গে ভাব বিনিময় হয়।
ধাক্কাধাক্কি ব্যাপারে সাংবাদিক প্রশ্নের উত্তরে বিধায়ক ইদ্রিস আলী বলেন না তেমন কিছু নয় বহু মানুষের সমাগম এর ফলে এইসব একটু আধটু হয়ে থাকে! মফিজুল হক







