বড়জোড়ার কোটালপুকুর এলাকায় বজ্রাঘাতে মৃত দুই আহত তিন




সৈয়দ মফিজুল হোদা

বাঁকুড়া :  

ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মৃত্যু হলো এক মহিলা সহ দুজনের । পাশাপাশি এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চার জন । বুধবার ঘটনাটি ঘটেছ বড়জোড়া ব্লকের হাট আশুরিয়া পঞ্চায়েতের কোটাল পুকুর গ্রামে । মৃত দুজনের নাম জাহিরুল শেখ (৪৫) বাড়ি সোনামুখী থানার পিয়ারবেড়া পঞ্চায়েতের সামন্তবেড়া গ্রামে ও মন্দিরা বাউরী (৩৮) বাড়ি সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রামে । আহতদের নাম মঙ্গলা বাউরী , সজলা বাগদি , সনকা বাউরি ও ঋতু বাউরি । 

স্থানীয় সুত্র জানতে পারা যায় , কোটালপুকুর গ্রামে তাদের চাষের জমি রয়েছে ওই ছয় জন সেখানে চাষের কাজে ব্যস্ত ছিলেন সেই সময়ে বজ্রাঘাতের কবলে পড়ে গুরুতর আহত হন ওই ছয় জন । স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তড়িঘড়ি তারা ছয় জনকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মধ্যে দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং আহত চার জন এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে । বড়জোড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় । 



খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বড়জোড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক অলোক মুখার্জী ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্চিতা বিদ এবং আগামী দিনে মৃত দুজনের ও আহতদের পরিবারের পাশে থাকার বার্তা দেন তারা ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...