মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল মা ও মেয়ের। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের চাচোল মালদা ৮১ নং জাতীয় সড়কের বিরস্থলী এলাকায়। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুটির পরিচয় এখনো জানা যায়নি।
এদিন দুপুরে মালদা থেকে একটি যাত্রী বাহি বাস চাঁচলের দিকে আসছিল অপর দিক থেকে একটি অটো বোঝাই সামসি দিকে যাচ্ছিল। ওই সময় চাঁচলের বিরোস্থলি ৮১নং জাতীয় সড়কে যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই অটো তে।
অটোয়ার বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে অটোর দুই যাত্রী ছিটকে পড়ে রাস্তায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলাসহ এক শিশুর। এই ঘটনায় আরও বেশ কয়েকজন পথযাত্রী জখম হন তাদেরকে উদ্ধার করে চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ঘটনাস্থলে চাচল থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।

