মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ দলীয় কর্মীর,




মালদা-‌

রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন কালিয়াচক-‌২ ব্লকের পঞ্চায়েত সমিতির অপসারিত সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস। তিনি অভিযোগ করে বলেন, ‘‌আমার মেয়াদ ৩ বছর হতে চললো। এই কয়েক বছরে আমি ৩৫ কোটি টাকার রাস্তা তৈরি করেছি। আমার এলাকায় কোথাও কাঁচা রাস্তা আর নেই। এত কাজ করার পরও বিজেপি-‌কে সঙ্গে নিয়ে বিরোধী সদস্যরা আমাকে অপসারিত করল। তা কিছুতেই মেনে নেওয়া যায় না।’‌ তিনি মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘‌স্থানীয় বিধায়কের অঙ্গুলি হেলনে বিজেপি-‌কে সঙ্গে চলছে চলছে এখানে তৃণমূল। যা দল বিরুদ্ধ কাজ। আমি তৃণমূলের জন্মলগ্ন থেকে আছি। অথচ উনি উড়ে এসে জুড়ে বসে আমাদের মূল তৃণমূলীদের গদিচ্যুত করছেন। নিজের স্বার্থসিদ্ধির জন্য প্রতিশোধস্পৃহা থেকে এ কাজ করছেন। আমি দলীয় নেতৃত্বকে সব জানিয়েছি।’‌

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...