৯থেকে ১৫ ই আগস্ট সপ্তাহব্যাপী কর্মসূচি এস ইউ সা আইয়ের,

গত ৯ই আগস্ট ছিল ভারতছাড়ো আন্দোলনের ৮০তম দিন এবং আগামী ১৫ই আগস্ট ৭৫তম স্বাধীনতা দিবস।



 এই দিবসকে স্মরণ করে এস ইউ সি আই (সি) এর পক্ষ থেকে ৯থেকে ১৫ ই আগস্ট সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 




এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে আজ ১৩ই আগস্ট ভারত দিবসে এসইউসিআই (কমিউনিস্ট) উলুবেড়িয়া লোকাল কমিটির পক্ষ থেকে উলুবেড়িয়ার ভক্তার  মোড়ে এক সভার আয়োজন করা হয়।


 এই সভায় বক্তব্য রাখেন এসইউসিআই (কমিউনিস্ট) হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদিকা মিনতি সরকার।

 এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য  সরোজ মাইতি ও  উলুবেড়িয়ার সংগঠক সুখেন মন্ডল। মিনতি সরকার তার বক্তব্যে বলেন- ভারত ছাড়ো আন্দোলন সহ গোটা স্বাধীনতা সংগ্রামে লড়েছে প্রাণ দিয়েছে এদেশের ছাত্র যুবরা। তাদের স্বপ্ন ছিল দেশের মানুষকে সর্বপ্রকার শোষণ থেকে মুক্ত করার কিন্তু তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছে ক্ষুদিরাম, ভগৎ সিং, প্রীতিলতা বিনয়-বাদল-দীনেশ, মাস্টারদা সূর্য সেন প্রমুখ বিপ্লবীরা ।



 দেশবন্ধু, বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের অসংখ্য মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হলেও তা সম্পূর্ণ করায়ত্ত করল এদেশের শিল্পপতিরা। ব্রিটিশ সাম্রাজ্যবাদের জায়গায় ভারতীয় পুঁজিপতিরা ক্ষমতা করায়ত্ত করল। ফলে গণমুক্তি আসেনি তাই এসইউসিআই (কমিউনিস্ট) দল স্বাধীনতা দিবসকে উৎসব হিসেবে পালন না করে- 'গণমুক্তি সংকল্প দিবস' হিসাবে পালন করে আসছে। 


তিনি আরো বলেন যে বিজেপির রাজনৈতিক পরামর্শদাতা আরএসএস যারা আগস্ট আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনকে প্রতিক্রিয়াশীল আখ্যা দিয়েছিল, তারা আজকে ধুমধাম করে স্বাধীনতা দিবস পালন করবে- এটা অত্যন্ত দুঃখের। তিনি আরো বলেন তৎকালীন অবিভক্ত সিপিআই আগস্ট আন্দোলনের বিরোধিতা করে বামপন্থাকে কলঙ্কিত করেছিল। এমনকি নেতাজিকে তোজোর কুকুর, ফ্যাসিবাদের দালাল, দেশদ্রোহী এমনকি বিশ্বাসঘাতকও বলেছিল, যা ক্ষমাহীন অপরাধের শামিল। এদের এই সমস্ত ভূমিকা দেখেই কমরেড শিবদাস ঘোষ- সর্বহারা শ্রেণীর একমাত্র দল এসইউসিআই (কমিউনিস্ট) গড়ে তুলেছিলেন । তিনি এও বলেন স্বাধীনতার ৭৫ বছর পর দেশের মানুষকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এ মেনে নেওয়া যায়না। পরিশেষে তিনি বলেন কংগ্রেস দেশে ফ্যাসিবাদের ভিত্তি স্থাপন করেছে বিজেপি তাকে আরো মজবুত করেছে।



 একদিকে চলছে মেহনতী কৃষকদের উপর অর্থনৈতিক আক্রমণ অপরদিকে যতটুকু সামান্য গণতন্ত্র, গণতান্ত্রিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা- যা কিছু ছিল তা আজ সবই কেড়ে নেওয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান তিনি জানান। এরপর সভার কাজ শেষ হয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...