চন্দ্রবড়া সাপ উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিল স্বপ্নের শহর শ‍্যামপুর




নিজস্ব প্রতিবেদক, শ‍্যামপুর,

আজ বিকেলে 4 নাগাদ বাছরী অঞ্চলের কৃষ্ণনগর, ভগবতীপুর গ্রামের থেকে দৌলন সাউ  স্বপ্নের শহর শ‍্যামপুর গ্রুপের  এডমিন রবি ভৌমিক ফোনের মাধ্যমে জানায় নিজের আত্মীয়র
জমিতে বসানো মাছধরার মুগরী তে  একটা চন্দ্রবোড়া সাপ  পড়েছে, তৎক্ষণাৎ স্বপ্নের শহর শ‍্যামপুর গ্রুপের সদস্যরা সময় নষ্ট না করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, ওখানে উপস্থিত ছিলেন গ্ৰুপের সদস্য শুভময় ভৌমিক ,দৌলন সাউ। 



স্বপ্নের শহর শ‍্যামপুর গ্ৰুপের পক্ষহতে সঙ্গে সঙ্গে বনদপ্তর এর সাথে যোগাযোগ করা হয়, তার ঠিক অল্প সময়ের মধ্যেই বনদপ্তর কর্মীরা এসে রেস্কিউ করে নিয়ে চলে যায়।
  গ্ৰুপের এ্যাডমিন রবি ভৌমিক বলেন "এভাবে সবাই এগিয়ে আসুন তবেই এদেরকে বিলুপ্ত হতে বাঁচাতে পারবো"।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...