মালদা মেডিকেল কলেজের সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা




মালদা, ৪ অগাস্ট:


মালদা মেডিকেল কলেজের সামগ্রিক পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্য স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। মঙ্গলবার মেডিকেল কলেজে আসেন ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন দেবাশীষ ভট্টাচার্য্য এবং মিশন ডিরেক্টর অফ ন্যাশনাল হেল্থ মিশন সৌমিত্র মোহন। পরিদর্শনে অংশ নেন মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র, মেডিকেল কলেজের অধ্যক্ষ  পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি পুরঞ্জয় সাহা প্রমুখ। এদিন মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তারা। মাতৃ মা বিভাগে রোগীদের সঙ্গে কথাও বলেন। 



এরপর হাসপাতালের পরিষেবা উন্নত করার লক্ষ্যে জেলার প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিরা। জেলায় মাতৃ মৃত্যুর হার কমিয়ে আনার বিষয়ে বিশদে আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়াও করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলা করতে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়েও বৈঠকে আলোচনা হয়। 



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...