অজ্ঞাত পরিচয় ব‍্যাক্তির মৃতদেহ ভেসে এলো নদীতে, উলুবেড়িয়া

এক অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির মৃতদেহ ভেসে এলো নদীতে,



 উলুবেড়িয়ার হীরাপুরের রাঙামাটি এলাকায় ভাগীরথী নদীতে একটি মৃতদেহ ডুবন্ত অবস্থায় ভেসে আসে এবং নৌকার দড়িতে আটকে যায় ,



নৌকার মাঝি দেখতে পেয়ে স্থানীয় লোকজন কে জানান এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়, 



মৃতের বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫বৎসর, তবে কোনো পরিচয় পাওয়া যায়নি,



ধারনা করা হচ্ছে অন‍্য কোনো এলাকা থেকে নদীর জলের টানে এখানে ভেসে এসেছে, খবর যায় নিকটবর্তী উলুবেড়িয়া থানায়, খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে মৃতদেহ টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে পাঠায়, 



এবং বিস্তারিত ভাবে ভাগীরথী নদীতে ভেসে আসা মৃত ব্যক্তির পরিচয় জানার জন্যে তদন্তের কাজ শুরু করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...