গঙ্গায় তলিয়ে গেল একই পরিবারের ৩ ভাই




মালদা-‌

গঙ্গায় তলিয়ে গেল একই পরিবারের ৩ ভাই। মালদার বৈষ্ণবনগর থানা এলাকার ঘটনা। পাট কাটতে নৌকায় করে যাওয়ার সময় নৌকা পাল্টি খেলে ৩ ভাই গঙ্গায় তলিয়ে যায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। স্থানীয় বাসিন্দারা নৌকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। ঘটনাটি বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটেছে। জানা গেছে, নিখোঁজ থাকা ৩ ভাই সুব্রত মণ্ডল(২২), সত্যজিত মণ্ডল (১৮) ও সত্যবান মণ্ডল(১৭)। কালিয়াচক-৩ ব্লকের কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চরসুজাপুর এলাকার অর্জুন মন্ডল পাড়ায় বাড়ি তাঁদের। 



বুধবার বিকেল পর্যন্ত তাঁদের খুঁজে পাওয়া যায় নি বলে খবর। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...