সরিষানি গ্রামের অরিজিৎ ভক্তা নামের একটি ভদ্রলোকের মুগরি তে একটি বড় মাপের কালাচ সাপ ধরা পড়ে, এলাকাবাসী ভয় পেয়ে যায় এবং মারতে উদ্যত হয় , এলাকার মাস্টারমশাই সৌরভ নস্কর মহাশয় হাওড়া জেলা পরিবেশ যৌথ মঞ্চ কে ঘটনাটি জানায়, এবং বলেন যে সাপটি বেশ বড়ো মাপের, খবর পেয়েই সাপটি জনরোষের হাত থেকে রক্ষা করতে এলাকায় ছুটে যান রেসকিউ টিম এর সদস্যা সংগিতা গিরি, শিক্ষক মহাশয় বনদপ্তর এর হাতে তুলে দিতে চায় ।
হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ থেকে খবর পেয়ে বন দপ্তর ঘটনাস্থলে পৌঁছান এবং অতিসত্বর সাপটিকে রেস্কিউ করেন।
সাধারণত এতো বড় কালাচ সাপ পাওয়া যায় না হাওড়া জেলায় বলে জানালেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সম্পাদক শুভ্রদীপ ঘোষ এটা আমাদের সংগঠন এর কাছে উদ্বেগের বিষয় তবে গ্রামে গ্রামে সচেতনতায় কাজ হচ্ছে এটা আশাপ্রদ বিষয় আমাদের কাছে।

