মালদা জেলা কংগ্রেসের উদ্যোগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৮তম জন্ম দিবস পালন করা হলো মালদা টাউন হলে।উপস্থিত ছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম, অলবিরুনি জুলকারনাইন, ভূপেন্দ্রনাথ হালদার সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। রাজীব গান্ধীর জন্ম দিবস উপলক্ষে, শুক্রবার সকালে প্রথমে কংগ্রেসের পতাকা উত্তোলন তারপর রাজীব গান্ধীর ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করে তিনটি কে স্মরণ করেন কংগ্রেস নেতৃত্ব।