বুধবার সকালে পতাকা উত্তোলন করা হয় এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরে ২ জন মহিলা সহ ২১ জন রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন স্বপ্নছায়ার আলোর দিশার সভাপতি মুন্না রায়, মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলা রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা প্রমুখ।


