জনস্বাস্থ্য সুরক্ষা ও অধিকার মঞ্চ,
উলুবেড়িয়া মহকুমা.. হাওড়া"র উদ্যোগে সবার জন্য স্বাস্থ্যের অধিকার বুঝে নিতে.. উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল সহ হাওড়া জেলার সার্বিক চিকিৎসা পরিকাঠামোর চূড়ান্ত অব্যাবস্থার আমূল পরিবর্তনের লক্ষ্যে গণস্বাক্ষর আন্দোলন "
গণ কলম "অভিযানের আজ শেষ পর্বে CMOH (Howrah) নিকট ডেপুটেশনের মাধ্যমে শেষ হলো।
৮জনের প্রতিনিধি দল CMOH (Howrah) নিকট ১০দফা দাবিসনদ সহ স্মারকলিপি পেশ করে।
আলোচনার মাধ্যমে দাবিগুলোর প্রতি যথাযথ মান্যতা দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন CMOH (Howrah) ।
দাবিগুলো আদায়ের ক্ষেত্রে আগামী দিনে আরো বৃহত্তর কার্যকরী ভূমিকা নেবে সংগঠন এই কথা পরিষ্কার ভাবে সংগঠনের তরফে জানানো হয়েছে CMOH (Howrah) কে।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন.. ভারতী মুদসুদ্দি, ডাঃ সত্যপ্রিয় দে সরকার, ডাঃ সুরেশ বাইন, অভিজিৎ মন্ডল, সমীর পাঁজা প্রমুখ।
আগামী দিনে জনস্বাস্থ্য আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আসুন ঐক্যবদ্ধ হই।





