অর্ক দীপ সোপানের আইনী সচেতনতা শিবির




অর্ক দীপ সোপানের আইনী সচেতনতা শিবির
অলোক আচার্য বারাসত :মহিলাদের সরকারী আইনী পরিষেবা বেশি করে পৌছে দিতে হবে। সচেতনতার অভাবে আইনী সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন মহিলারা।



 কি আদালতে কিংবা আইনজীবির দ্বারস্থ হয়েও সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। মামলার কেস নিয়ে দীর্ঘদিন ঘুরছেন। সঠিক বিচার পাচ্ছেন না অসহায় মহিলারা,



 শুক্রবার সকালে বারাসত দক্ষিণ পাড়া হরিনাথ সেন রোডে স্বেচ্ছাসেবী সংগঠন অর্ক দীপ সোপানের উদ্যোগে বিনামূল্যে আইনী সচেতনতা শিবির ও পরামর্শ কেন্দ্রে এসে কথা গুলি বলেন আলিপুরদুয়ার জলপাইগুড়ি জর্জ কোর্টের আইনজীবী সমীর মজুমদার। 

আইনজীবি সমীর মজুমদার এদিন আইনী পরামর্শ কেন্দ্রে এসে উত্তর ২৪ পরগনা জেলার লাগোয়া প্রায় ১৪ টি মামলা সুবিচারে পরামর্শ দেন অভিযোগ কারী উপভোক্তাদের। বিশেষ করে মহিলা দের বিয়ের পর বধূ নির্যাতন, ভরন পোষন সহ জমি অধিগ্রহণ বেশ কিছু আইনী জটিলতা সমস্যা পরামর্শ দেন মামলা কারী দের।

 ২০১৩ সালে এক বিবাহিত মহিলার ভরন পোষণ মামলা শুনানি দূর অন্ত কোন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সঠিক বিচার পাচ্ছেন না। দীর্ঘ আট বছর ঘুরছেন। বারাসত লাগোয়া নিবাসী ৬০ উর্ধ্বে প্রবীন স্বামী স্ত্রী নিজের বসতবাড়ি ও দোকান বিক্রি করে দেওয়ার চক্রান্তের স্বীকার দালাল দের খপ্পরে।



 এরকমই বিভিন্ন অসহায় বৃদ্ধ বৃদ্ধারা আইনী অঙ্গতায় সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।বারাসত অর্ক দীপের সোপান স্বেচ্ছাসেবী সংগঠনের এহেন আইনী পরামর্শ শিবির বেশি করে করলে বহু মানুষ উপকৃত হবেন সঠিক বিচার পাবেন মনে করেন আইনজীবী সমীর মজুমদার।

 আলিপুরদুয়ার সিনিয়র আইনজীবী সমীর মজুমদার কে উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে সন্মানিত করা হয় সংস্থার পক্ষ থেকে এদিন।আইনী পরামর্শ শিবিরে উপভোক্তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আইনজীবীর সাথে সরাসরি আলোচনা করে আইনী সহায়তা সন্তুষ্ট প্রকাশ করেন। 

উপস্থিত ছিলেন অর্ক দীপ সোপানের চেয়ারপার্সন দীপ্তি রায়, সম্পাদক সৌমদীপ রায়, কোষাধ্যক্ষ রীতা বিশ্বাস, উপদেষ্টা জয়দেব বিশ্বাস, জেলা আদালতের পার্শ্ব আইনী সহায়ক রত্না চক্রবর্তী প্রমুখ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...