নারী নির্যাতনের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার আইন অমান্য, উলুবেড়িয়া




বাগনানের বাইনানের গনধর্ষনের প্রতিবাদে হাওড়া জেলা গ্রামীণ বিজেপির মহিলা মোর্চার পক্ষহতে উলুবেড়িয়া মহকুমা শাসকের সামনে সামনে আইন অমান্য কর্মসূচি, আজ বৃহস্পতিবার বিকাল 4টার সময় হাওড়া জেলা গ্ৰামীন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী মামনি মালিকের নেতৃত্বে বেশকিছু কর্মী সমর্থকদের নিয়ে উলুবেড়িয়া মহকুমা শাসকের অফিসের সামনে ওটি রোডের উপর বাগনানের বাইনানের গনধর্ষন কান্ডে দোষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে বিভিন্ন প্লাকার্ডে লেখা নিয়ে বসে পড়েন ,



এবং স্লোগান দিতে থাকেন, কিছুক্ষনের মধ্যে উলুবেড়িয়া থানার আই সি রামেশ্বর ওঝার নেতৃত্বে পুলিশ এসে পাঁচ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেন এবং অবরোধ তুলে দেয়। 



আজকের এই অবরোধ আইন অমান্য কর্মসূচি তছ উপস্থিত ছিলেন বিজেপির রাজ‍্য নেতা অনুপম মল্লিক, 



হাওড়া জেলা গ্ৰামীন বিজেপির সভাপতি প্রত‍্যুষ মন্ডল,সহ সভাপতি রমেশ সাধুখাঁ,হাওড়া জেলা গ্ৰামীন বিজেপির যুব মোর্চার সভাপতি উমাশঙ্কর হালদার, সহ আরো অনেকে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...