ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন




মালদা-‌

কৃষ্ণকালী ভোকেশনাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে মঙ্গলবার রবীন্দ্র ভবনে মহিলাদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়ে গেল। এদিন উদ্বোধন করেন সংস্থার সভাপতি তথা বিধায়ক চন্দনা সরকার। 



পাটের ব্যাগ, মাস্ক ও টুপি তৈরি শেখানোর কাজ করা হবে বলে জানা গেছে। ইংলিশবাজার শহরে ক্যারিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এখন ক্যারিব্যাগের বিকল্প হিসেবে পাটজাত দ্রব্যকে আনা হচ্ছে। 



তাই পাটের ব্যাগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান সংস্থার সম্পাদক সুমিত্রা হালদার। আপাতত ২৫ জন দু:‌স্থ মহিলাকে নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...