উত্তর ২৪ পরগনার কাটিয়াহাট আল-হেরা অ্যাকাডেমির পক্ষ থেকে সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা বিষয়ক মন্ত্রী গোলাম রব্বানীকে, ফুলের বুকে, শাল,পুস্তক, বই, মিষ্টি দিয়ে সংবর্ধিত করা হয় কলকাতা রাইটার্সে।
সিরাতের রাজ্য সম্পাদক ও কাটিয়াহাট আল-হেরা অ্যাকাডেমির ডাইরেক্টর আবু সিদ্দিক খান ,মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনি এই দপ্তরের পূর্ণমন্ত্রী হয়েছেন আমরা গর্বিত। সংখ্যালঘু সমাজ তাকিয়ে আছে আপনার দিকে। যাতে মাদ্রাসা শিক্ষা ও আলিয়া বিশ্ব বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের পাশাপাশি ওয়াকফ সম্পত্তি উদ্ধার ও গঠনমূলক পরিকল্পনা বাস্তবায়ন হয়। আমরা আশাবাদী আপনিই পারবেন।
অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাজী আকবর আলী সরদার মন্ত্রীর জ্ঞাতার্থে বলেন, আমাদের কাটিয়াহাট আল হেরা মিশনের প্রধান উপদেষ্টা হিসাবে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। এই প্রতিষ্ঠান জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামিক আদর্শ পরিচালিত এক বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান। তাই বর্তমান সমাজের দিকে তাকিয়ে এবং দেশের গতিধারার উপর লক্ষ্য রেখে জেনারেল শিক্ষার সঙ্গে তাল মিলিয়ে আমরা ইংরেজি, বাংলা, আরবি, হিন্দি, উর্দু, কম্পিউটার, অঙ্কন, পিটিসহ ইসলামিক আদর্শ কে আকড়ে ধরে আমাদের প্রতিষ্ঠানে এগিয়ে চলেছে। ৭ম বর্ষে পদার্পণ করল।
অ্যাকাডেমির চেয়ারম্যান মাসউদুর রহমান বলেন, এখানে অভিজ্ঞ শিক্ষক,শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টায় উন্নতমানের আধুনিক শিক্ষার পাশাপাশি শরীয়তী শিক্ষা প্রদানের মাধ্যমে ছাত্রদের দেশের সুনাগরিক গড়ে তোলা আমাদের মূল লক্ষ্য।
এছাড়া উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ জুলফিকার হাসান, মিশনের সহ সম্পাদক মোস্তাকিম মন্ডল, সমাজসেবী আব্দুর রহমান, মোঃ নাসিরুদ্দিন, হাজি শাফিউল ইসলাম, আবু বকর সরদার প্রমুখ।



