বিদ‍্যালয় খোলার দাবিতে এ আই ডি এস ও,




*শ্যামপুর: হাওড়া-*

 পুজোর পরে নয়, এখনই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়সহ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান  খোলার দাবিতে স্বাক্ষর সংগ্রহ অভিযানে নামল ছাত্র সংগঠন এ আই ডি এস ও'র হাওড়া গ্রামীণ জেলা কমিটি। হাওড়ার গাদিয়াড়া-শ্যামপুর মোড়ে স্বাক্ষর সংগ্রহ অভিযান উপলক্ষে পথসভা প্রচার করা হয়।এই প্রচার সভায় বক্তব্য রাখেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড স্বপন জানা ও জেলা সম্পাদক সেখ মহঃ মাসুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রমা খাটুয়া জানিয়েছেন যে, "ছাত্র আন্দোলনের চাপে পড়ে রাজ্য সরকার পুজোর পরে স্কুল-কলেজ খোলার ঘোষণা করেছে, কিন্তু বাস্তবে তার ফলে এবছরও আর স্কুল-কলেজে পঠন-পাঠন হবে না।



তাই আর কালবিলম্ব না করে সমস্ত ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিন প্রদান করে এখনই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে।পাশাপাশি ইয়াস 'ঝড় ও বন্যা কবলিত এলাকায় ছাত্র-ছাত্রীদের সমস্ত ধরনের ফি' মকুবের দাবিও জানানো সহ ছয়দফা দাবিতে মূখ্যমন্ত্রীর উদ্দেশ্য দাবি সনদে স্বাক্ষর সংগ্রহের এই কর্মসূচি আমরা পালন করছি।" রাজ্য জুড়েই এই কর্মসূচিতে জনগণ স্বেচ্ছায় স্বাক্ষর করছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...