স্বতন্ত্রতা সেনানী ও শহীদ সম্মাননা দিবস পালিত হলো কংগ্রেসের উদ‍্যোগে, উলুবেড়িয়া



বিশেষ প্রতিবেদন, উলুবেড়িয়া,

স্বতন্ত্রতা সেনানী ও শহীদ সম্মাননা দিবস পালিত ত হলো নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে হাওড়া জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে, উলুবেড়িয়ার গরুহাটা ময়দানে, উল্লেখ্য ১৯৪০ সালের ৫মে তীব্র ব্রিটিশ বিরোধী  আন্দোলন জোরদার করতে উলুবেড়িয়ার গরুহাটা ময়দানে সভা করেন নেতাজি সুভাষচন্দ্র বোস। 



 সেই সভাকে স্মরণ করে নেতাজি সুভাষ চন্দ্র বসুর স্মৃতি বিজড়িত মাঠে আজ ১৪ ই আগস্ট ২০২১ শনিবার নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশে এবং হাওড়া জেলা কংগ্রেসের উদ্যোগে স্বতন্ত্রতা সেনানী ও শহীদ সম্মান দিবস পালন করা হয়।



 স্বাধীনতা সম্পর্কে আলোচনা, শহীদ বেদিতে মাল‍্যদান, নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিনটি পালিত হয়, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেসের সভাপতি পলাশ ভান্ডারী,প্রাক্তন বিধায়ক অসিত মিত্র,কংগ্রেস নেতা ঋভু সান‍্যাল,সেখ আসরাফ আলী,সেখ নাসিম আলী, শ‍্যামপুর ১ ব্লক কংগ্রেসের সভাপতি মহানন্দ রায়,শ‍্যামপুর২নং ব্লক কংগ্রেসের সভাপতি আতিয়ার রহমান খাঁন, আবুল কালাম নাজির, সমর রায়চৌধুরী,স, অন্যান্য কংগ্রেস নেতৃবৃন্দ।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...