সোনামুখী ব্লকের পিয়ারবেড়া ও সামন্ত বেড়া গ্রামের বজ্রাঘাতে মৃত পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেত্রী বাবলি গোস্বামী





সৈয়দ মফিজুল হোদা:- বাঁকুড়া : 


গতকাল বড়জোড়া ব্লকের হাটআশুরিয়া পঞ্চায়েতের কোটালপুকুর গ্রামে বজ্রপাতে মৃত্যু হয়েছে সোনামুখী ব্লকের পিয়ারবেড়া পঞ্চায়েতের অন্তর্গত জাহিরুল শেখ ও মঙ্গল বাউরি নামে দুজনের । পাশাপাশি এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 জন । বুধবার গ্রামে গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করলেন সোনামুখীর তৃণমূল নেত্রী বাবলি গোস্বামী । কথা বললেন পরিবারের সদস্যদের সঙ্গে এবং তাদেরকে আর্থিক সহযোগিতার হাতও বাড়িয়ে দেন তিনি । পাশাপাশি আগামী দিনে তাদের পাশে থাকার বার্তা দেন । পরিবারের সদস্যরাও তৃণমূল নেত্রীকে পাশে পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন । অন্যদিকে সরকারিভাবে মৃত ও আহতদের পরিবার যাতে সরকারি সহযোগিতা পায় তার সব রকম প্রচেষ্টা চালাচ্ছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ।


এ বিষয়ে বাবলি গোস্বামী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান , আমি গ্রামে গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করলাম এবং নিজের সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করলাম । আগামী দিনেও সব রকম ভাবে তাদের পাশে থাকবো ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...