মালদা,১৪ আগস্ট :
জেলার রক্ত সংকট এবং সবুজায়নের লক্ষ্যে রক্তদান ও চারা গাছ বিতরণ শিবিরের আয়োজন করল ওয়েস্টবেঙ্গল ভেটেনারি অ্যালামুনি অ্যাসোসিয়েশন এবং এনিমেল হাজব্যান্ড্রি এন্ড ভেটেনারি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
শনিবার সকাল দশটা নাগাদ মালদা শহরের গৌড় রোড পোল্ট্রি ফার্ম চত্বরে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদার, উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক অমিতাভ মন্ডল, জেলা প্রাণিসম্পদ আধিকারিক ডা: অমর মাঝি, সংগঠনের জেলা সহ-সভাপতি ডা: তুষার কান্তি বণিক, জেলা সম্পাদক ডা: তপন রজব, সহ অন্যান্যরা।
সংগঠনের সদস্যরা এই শিবিরে স্বেচ্ছায় রক্ত দান করেন। শিবিরে যারা স্বেচ্ছায় রক্ত দান করেন। এদিন প্রায় দেড়শতাধিক সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্ত দান করেন। সংগঠনের পক্ষ থেকে তাদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় করণা আবহে রক্তদান শিবিরের সংখ্যা কমে যাওয়ায় রক্ত সংকট বেড়েছে জেলায়। তাই রক্ত সংকট মেটাতে এবং সবুজায়নের লক্ষ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।


