নদী ভাঙ্গন পরিদর্শনে সংযুক্ত মোর্চার প্রতিনিধি দল




মালদা ঃ 
 মালদা জেলার মানিকচক ব্লকের ভুতনি চরের  কেশবপুর এলাকায় বিগত কিছুদিন আগের বাঁধের একাংশ গঙ্গা নদীগর্ভে তলিয়ে যায়  ,  পাশাপাশি গদাই চরের কয়েকশো পরিবার  গঙ্গা নদীর জলে বন্যায় প্লাবিত হয় ।  
  বর্তমানে বানবাসীরা  ভুতনির  হীরানন্দপুর বাঁধে  ঠাঁই নিয়েছে ।  
এদিন সংযুক্ত মোর্চা    তরফ থেকে সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য মোহাম্মদ সেলিম ,রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আইএসএফের ভাঙ্গর বিধানসভার   বিধায়ক নওশাদ সিদ্দিকী  সহ মালদা জেলা সিপিএইএমের জেলা সম্পাদক অম্বর মিত্র , বামফন্টের শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক দেবজ্যোতি সিনহা,বামফন্ট নেতা শ্যামল বসাক  এবং  নেতা কর্মীরা    ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন ও সাধারণ মানুষের সাথে   কথা বলেন ।



  তবে এদিনের পরিদর্শনের কংগ্রেসের তরফ থেকে কোন প্রতিনিধি উপস্থিত ছিল না । 
  সাধারণ মানুষের ও  বানভাসি মানুষদের অসুবিধার কথা শুনেন  এই প্রতিনিধি দলের সদস্যরা ।  
 পাশাপাশি ভুতনি চরের মানুষকে আশ্বাস দেন তাদের অসুবিধার কথা  ও ভাঙ্গনে দুরবস্থা   পরিস্থিতি আমারা  বিধানসভায় ও রাজ্যসভায় তুলে ধরবো ।  
 রবিবার দুপুরে  ভুতনির কোশিঘাট  এলাকার ভাঙ্গন  পরিদর্শনের শেষে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, মোহাম্মদ সেলিমরা বলেন , মালদায় ভাঙ্গনের অবস্থা খুব ভয়াবহ  ।  রাজ্য এবং কেন্দ্র  সরকারের অবহেলার ফলে ভুতনি চরের মানুষের দুরবস্থা ।  
বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধ সম্ভব নয়  ।  ভাঙ্গন রোধের জন্য  সঠিক পরিকল্পনা দরকার ।  আমরা ভাঙ্গনের সমস্যা এবং  মানুষের অসুবিধার কথা রাজ্যসভায় ও  বিধানসভায় তুলে ধরবো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...